শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রুয়েটের সহকারী অধ্যাপকের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ এপ্রিল ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ এপ্রিল ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন
রুয়েটের সহকারী অধ্যাপকের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুন নাহারের পিতা ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার মো. মীর আব্দুর রাজ্জাক (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. মীর আব্দুর রাজ্জাক শুক্রবার (৩ এপ্রিল)সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা এলাকায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই সন্তানের মধ্যে তার বড় ছেলে রাজু আহমেদ সাংবাদিক হিসেবে কর্মরত এবং ছোট মেয়ে আক্তারুন নাহার রুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার বাদ জুমা নগরীর নামোভদ্রা পদ্মা আবাসিক জামে মসজিদে জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, মো. মীর আব্দুর রাজ্জাক তৎকালীন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান রুয়েট) কর্মরত ছিলেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিত হলে তিনি সরকারি রাজস্ব খাতের কর্মকর্তা হিসেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি হন। সবশেষ ২০০০ সালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার থাকা অবস্থায় তিনি অবসরে যান।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।