শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রহনপুর পৌরসভার পরিস্কার পরিছন্ন অভিযানের উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
রহনপুর পৌরসভার পরিস্কার পরিছন্ন অভিযানের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরএলাকায় বিশেষ পরিস্কার পরিছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় এই অভিযানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের সংসদস সদস্য ড.মু.মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী,


রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই কর্মসূচি অভিযান এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করা।