রবিবার, জুন ২১, ২০২৬

নগরীতে অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ এপ্রিল ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ এপ্রিল ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
নগরীতে অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি নগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিমের মেয়ে ও মো: আলাউদ্দিনের স্ত্রী মোসা: নাজমা বেগম (৪২)।


শুক্রবার (০৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাজমাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ২৪ বোতলে মোট ২৪০০ মি.লি. অ্যালকোহল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।