রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন জেলা পরিষদ প্রশাসকের
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় তিনি পরির্দশন করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রতিরোধে সচেতনের জন্য কার্যকর ব্যবস্থ্য গ্রহণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল. মতিন, উপ-সহকারী প্রকৌশলী আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।