বুধবার, মে ০৬, ২০২৬

পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৫ এপ্রিল ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৫ এপ্রিল ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

নওগাঁর পোরশায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকাদানের উদ্বোধন করেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজির আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী রানী বর্মন, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখ্য পোরশা উপজেলায় ১৬ জন হাম-রুবেলায় আক্রান্ত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এ উপজেলার ৬ ইউনিয়নে প্রায় ১৮ হাজার শিশুকে উক্ত টিকা প্রদান করা হবে বলে জানাগেছে।