জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা
রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা ফুলেল শুভেচ্ছা জানান।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।