রবিবার, জুন ২১, ২০২৬

শিবগঞ্জে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচী উদ্বোধন

শিবগঞ্জ প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন
শিবগঞ্জে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচী। রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 


এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা মোহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক, শুকলাল বৈদ্যসহ অনান্যরা। 


চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশের ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচী হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট। চাঁপাইনবাবগঞ্জের এ তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হবে। জেলা হাসপাতাল, ও উপজেলা হাসপাতালের ৩টি স্থায়ী ও ৩৬ টি অস্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচী পরিচালিত হচ্ছে।