বুধবার, মে ০৬, ২০২৬

বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, রাসায়নিক সার ও এয়ার ফ্লােলা মেশিন বিতরন উদ্বোধনী অনুষ্ঠান।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, রাসায়নিক সার ও এয়ার ফ্লােলা মেশিন বিতরন উদ্বোধনী অনুষ্ঠান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারঘাট উপজেলা রাজশাহী আয়োজনে কৃষকের মাঝে বীজ রাসায়নিক সার ও মেশিন বিতরণ অনুষ্ঠান। রবিবার দুপুরে কৃষি অফিস কার্যালয়ে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আল মামুন হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাণিসম্পদ সার্জন তানভির আন্জুম অনিক,নজরুল ইসলাম বাচ্চু  সহ উপজেলার সর্বস্তরে কৃষকগন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে  বীজ রাসায়নিক সার ও মেশিন তুলে দেন বিশেষ অতিথি জাকিরুল ইসলাম বিকুল।  পর্যায়ক্রমে   পাটের বীজ প্রতিজন ১ কেজি ৪৬০ জনকে, সার ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, 

মুগ কালাই ১০১০ জন,প্রতিজন ৫ কেজি, সার পিএপি ১০ কেজি এমওপি ৫ কেজি। তিল ৫০০ জনকে। প্রতিজন কৃষক ১ কেজি, সার ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,  ধান ১৫০ জনকে, প্রতি কৃষক ৫ কেজি, সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। সর্ব মোট ২ হাজার ১২০ জন কৃষকের মাঝে বীজ, মেশিন ও রাসায়নিক সার বিতরন করা হবে বলে জানান কৃষি অফিসার আল মামুন হাসান।