রবিবার, জুন ২১, ২০২৬

বনপাড়া মাছবাজার আড়তদার সমিতির কমিটি গঠন

বনপাড়া প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বনপাড়া প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১০:১২ অপরাহ্ন
বনপাড়া মাছবাজার আড়তদার সমিতির কমিটি গঠন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোহাম্মদ আলীকে সভাপতি ও জিন্নাত আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট বনপাড়া মাছ বাজার আড়তদার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে মো. শামীম চৌধুরীর সভাপতিত্বে বনপাড়া মাছ বাজারে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়।


কমিটিতে মো. শামীম চৌধুরী ও মো. কসলেম উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সভায় প্রায় দুই শত মাছ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর মো. শামীম চৌধুরী ১১ সদস্যবিশিষ্টসমিতির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।