রবিবার, জুন ২১, ২০২৬

বাঘায় কাগজ ছাড়া তেল নিতে গিয়ে দুই মোটরসাইকেল মালিকের জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৭ এপ্রিল ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ০৭ এপ্রিল ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
বাঘায় কাগজ ছাড়া তেল নিতে গিয়ে দুই মোটরসাইকেল মালিকের জরিমানা

 রাজশাহীর বাঘায় হেলমেট ও কাগজ ছাড়া পাম্পে তেল নিতে গিয়ে ভ্রাম্যমান আদালতের কাছে দুই মোটরসাইকেল চালক দিলেন জরিমানা। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার নারায়ণপুর গ্রামের শাহিন আলম ও কলিগ্রামের ইব্রাহিম মোল্লা।

জানা গেছে, তেল নিতে হলে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকতে হবে। এছাড়া যাদের মোটরসাইকেলে তেল আছে তাদের লাইনে না দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়। এরপরও দুই ব্যক্তি উপজেলা প্রশাসনের আদেশ উপেক্ষা করে তেল সংগ্রহ করতে আসেন। এ সময় মোটরসাইকেলের বৈধ কাগজ দেখাতে না পারায় তাদের অর্থদণ্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যােিজস্ট্রেট সাবিহা সুলতানা।    

এ বিষয়ে ‘বাঘা পেট্রোলিয়াম এজেন্সী’র স্বত্তাধিকারি লুৎফর রহমান বলেন, সোমবার ৩ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পেয়েছিলেন। এগুলো প্রশাসনের উপস্থিতিতে শৃঙ্খলার মাধ্যমে গ্রাহকের কাছে বিক্রি শুরু করা হয়। এরমধ্যে হেলমেট ও কাগজ ছাড়া দুইজন গ্রাহক তেল সিতে আসলে অর্থদন্ড করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলার মধ্য দিয়ে পাম্পে সকলেই তেল নিতে পারেন, সেজন্য পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভুমি কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব সাবিহা সুলতানা বলেন, তেলের সংকট এড়াতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে কাগজবিহীন ব্যক্তিদের অর্থদন্ড করা হচ্ছে। #