মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ০১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ এপ্রিল ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে দামকুড়া থানা ও কাটাখালী পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো. হাতেম আলীর ছেলে মো. উজ্জল (৪০) এবং কাটাখালী থানার রনহাট আশরাফের মোড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে মো. ওবাইদুল ইসলাম (৫০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা। 

গতকাল ৭ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১২ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উজ্জলকে এবং একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে কাটাখালী থানার ইমাদপুর নতুনপাড়া এলাকা থেকে ওবাইদুলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি উজ্জলের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপি’র বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলা সহ মোট ৮ টি মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।