রাবিতে অ্যাক্রিডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ৬ ও ৮ এপ্রিল ২০২৬ আইকিউএসি কনফারেন্স রুমে ‘Workshop on Preparation for Accreditation’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজার সভাপতিত্বে এই কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক ও প্রফেসর মো. কামাল উদ্দিন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় আটটি সেশনে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর মানদণ্ড, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম দিনে ‘BAC Accreditation: Compliance with Accreditation Standards and Criteria’, ‘BNQF: Adaption and Maintenance’ এবং ‘Assessment Using BAC Rubrics’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া ‘Preparation to Apply for BAC Accreditation with Exercise-1’ এর মাধ্যমে অংশগ্রহণকারীদের অ্যাক্রিডিটেশনের আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
দ্বিতীয় দিনে ‘Curriculum Review and Course File’ শীর্ষক সেশনে পাঠ্যক্রম পর্যালোচনা এবং কোর্স ফাইল প্রস্তুতের কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি ‘Preparation to Apply for BAC Accreditation with Exercise-2, 3 and 4’ এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ার উন্নত ধাপসমূহ অনুশীলন করা হয়। কর্মশালায় প্রতিদিনের কার্যক্রম শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং অ্যাক্রিডিটেশন সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মাধ্যম। এই কর্মশালা থেকে সেই লক্ষ্যে সম্যক ধারণা পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।