রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

শিবগঞ্জ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনাসভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নতুন দিনের অঙ্গিকার, স্কাউটিং হোক সবার।


বুধবার (০৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এতে নেতৃত্ব দেয়।


পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স হলে স্কাউট সদস্যদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার নাকিব হাসান তরফদার।