রবিবার, জুন ২১, ২০২৬

বদলগাছী স্কুল-কলেজের শিক্ষার্খীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বদলগাছী প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ১০:১০ অপরাহ্ন
বদলগাছী স্কুল-কলেজের শিক্ষার্খীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নওগাঁর বদলগাছী মাদক, বাল্যবিয়ে এবং সাইবার ক্রাইম সংক্রান্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় কোলা আদর্শ কলেজে আয়োজিত মতবিনিময় সভায় কলেজের সহকারী অধ্যাপক মো, গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, অতিরিক্ত পুলিশ সুপার(মহাদেবপুর-বদলগাছী) সার্কেল মো, মাকসুদুল ইসলাম, সহকারী অধ্যাপক মতিউর রহমান তানসেন, থানা অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান, ওসি (তদন্ত) মো, নজরুল ইসলাম কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও হাইস্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন যারা মাদকাশক্ত হয়ে পড়েন প্রথমে বিড়ি সিগারেট টানে তার পর অন্যান্য মাদকে আশক্ত হয়ে পড়ে। মাদক থেকে সবাইকে দুরে থাকতে হবে। তিনি আরো বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে বাল্য বিয়ে মানবাধীকার লঙ্ঘন ও জনস্বাস্থ্য ক্ষতিকর একটি বিয়ে। এ ছাড়া মোবাইল ফোনে মেসেজ আদান প্রদান এবং প্রেম নিবেদনের নামে ব্লাকমেইল সাইবার ক্রাইম সম্পর্কে সতর্ক করেন সবাইকে। মাদক, বল্যবিয়ে ও সাইবার ক্রাইম সম্পর্কে সঠিক প্রশ্নের উত্তর দাতা ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।