মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে মৃত্যু ঠেকলো ৫০

নিজস্ব প্রতিবেদক ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে মৃত্যু ঠেকলো ৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০ জনে গিয়ে ঠেকলো। নতুন করে গেল ২৪ ঘণ্টায় আরও চার শিশু হাম উপসর্গে মারা গেছে।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত নতুন করে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি জানান, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মার্চ থেকে এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত এই মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন মৃত্যু বাড়ছে। যাদের অধিকাংশের বয়স ৬ মাসের নিচে। ১ বছরের শিশু মৃত্যুর হার কম।