বুধবার, মে ০৬, ২০২৬

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

বাগাতিপাড়া প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনক ভাবে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১নং পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সকালে অফিসে এসে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা তার কক্ষে ঢুকে দেখেন, টেবিলের ওপর রাখা কম্পিউটারটি নেই। পরে চুরির বিষয়টি নিশ্চিত হয়। 


সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অফিসের কার্যক্রম শেষে অফিসে তালা দেন অফিস সহকারী শহিদুল ইসলাম। রবিবার অফিসে এসে কক্ষগুলো অফিস সহকারী খুললেও বিষয়টি তার নজরে আসেনি। পরে উপসহকারী কর্মকর্তা আসলে বিষয়টি তার নজরে আসে।


ঘটনার বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা মোছা. কাঞ্চন আরা জানান, তিনি অফিসে ঢুকে কম্পিউটারটি না দেখে বিষয়টি অন্যদের অবহিত করেন। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুর বা জোরপূর্র্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। এতে করে রহস্যজনকভাবে কম্পিউটারটি উধাও হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।


বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।