আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জীবন (৪৬); একই থানার তেতুলিয়া রিফুজিপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে সেলিম রেজা ওরফে রাজু (২৮); একই থানার উত্তর লক্ষীপুর গ্রামের হাসিমুদ্দিনের ছেলে মো: জিয়াউর রহমান (৩৭) এবং রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের শাহ আলমের ছেলে মো: ইমরান (২২)।
রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে এয়ারপোর্ট থানার বায়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জীবন, রাজু ও জিয়াউরকে এবং রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ইমরানকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে জীবনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং রাজু ও জিয়াউর মাদক বিক্রয়ের কাজে জীবনকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছিলেন। অন্যদিকে ইমরানের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ১ টি মামলা এবং রাজুর বিরুদ্ধে আরএমপির পবা ও কর্ণহার থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।