বুধবার, মে ০৬, ২০২৬

সাঁথিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
সাঁথিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় সোমবার (২০এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 


সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান,উপজোলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী সান্টু ও শাহজাহান আলী,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর,সাঁথিয়া প্রেস ক্লাবের আহবায়ক মীর নজমুল বারী নাহিদ,উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারুক হোসেন, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারী সাদ সরকার,উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিখন মোল্লা  প্রমুখ।এ সময় বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও কিষানীরা উপস্থিত ছিলেন।