সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গোমস্তাপুরে নতুনকুঁড়ি স্পোর্টস বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা

গোমস্তাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন
গোমস্তাপুরে নতুনকুঁড়ি স্পোর্টস বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুনকুঁড়ি স্পোর্টস ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । 


সোমবার (২০ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন,


আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুমসহ বিভিন্ন স্কুলের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা। সভায় জানানো হয় আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকারা এতে অংশ নিতে পারবে। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ।