বগুড়ার চরে ব্র্যাক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দির বোহাইল চরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) “দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এই ক্যাম্প সকল ধরনের চক্ষু রোগীদের জন্য উন্মুক্ত থাকলেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের। যারা খেটে খাওয়া ও দৈনন্দিন কাজে চোখের ওপর নির্ভরশীলতা বেশি। ক্যাম্পে ৩৫৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন ছানি রোগী শনাক্ত হয়, যাদের মধ্যে ২১ জনকে বিনামুল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিনামূল্যে ১৯৭ টি চশমা বিতরণ, ১১০ জনকে বিনামূল্যে জরুরি ওষুধ,১১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল।
ব্র্যাকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স ডিজিটাল ট্রান্সফরমেশন ইউনিটের ম্যানেজার তায়েব আহাম্মেদ খান এবং মোঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার-দাবি, বগুড়া-৩ এর মোঃ মামুন হোসেন, ডিভিশনাল কো-অর্ডিনেটর, লিড জেনারেশন এর মোঃ ইদ্রিস আলী, ধুনট এরিয়া ম্যানেজার মোঃ শরিফুর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর, লিড জেনারেশন এর মোঃ হাসানুল কবীর, ডেপুটি ম্যানেজার, বিডিইউ এর সিরাজুল ইসলামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ।
চক্ষু ক্যাম্পে সেবাগ্রহীতারা ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ব্র্যাকের এ ধরনের সেবা কার্যক্রম চালু থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।