মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন
দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহী মহানগরীতে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মাসকাটাদিঘী পশ্চিমপাড়া গ্রামের মো. মাইনুল হোসেনের ছেলে মো: মারুফ হোসেন (৩৪) এবং একই থানা এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে মো. সাজু ব্যাপারী (৫০)। 

১৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০ টায় কাটাখালী থানার চকবেলঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মারুফ ও সাজুকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।