রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২২১০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে।


ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে কবর স্থানের পার্শ্বে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী তাদের নিকট থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তল্লাশী করে ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ৩০০  পিস ভারতীয় ইয়াবা (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।



এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ২৩৫০ ঘটিকায় চারঘাট বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন বালুর ঘাট নামক এলাকায় কিছু মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে। তথ্যের ভিত্তিতে আভিযানক দল ঘটনাস্থলে পৌছালে আশেপাশে কোন ব্যাক্তিকে দেখতে না পেয়ে গোপন তথ্য অনুযায়ি তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বালুর ঘাটের ঝোপ ঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় একটি বস্তা দেখতে পায়।


পরবর্তীতে আভিযানিক দল বস্তাটি খুললে তার মধ্য হতে ৬৩ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।