শনিবার, মে ০২, ২০২৬

রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ
গরম থেকে স্বস্তি পেতে পুকুরে নেমেছিল একটি মহিষ। ছবিটি নগরীর জামালপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুর ১২টায় তোলা।

রাজশাহীর ওপর দিয়ে দুই দিন ধরে মাঝারি তাপপ্রবাহ বইছে। সোমবারের (২০ এপ্রিল) তুলনায় তাপমাত্রা আরও দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর তিনটার দিকে তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। 


এর আগে ৩ এপ্রিলও ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুই দফা কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হওয়াতে তাপমাত্রা কমে এসেছিল। তবে কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যে গত রোববার ৩৪ দশমিক ৫ ডিগ্রি, গেল দুইদিন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল।


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছে।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। যদিও এর আগে ৩ এপ্রিলও ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


এদিকে কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় সব শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। শ্রমজীবী মনুষদের এই প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে হচ্ছে। রিকশাচালকদের আয়ও কমেছে।