পোরশায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাবের মতবিনিময়
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডিএম রাশেদ ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধক্য তোফাজ্জল হোসেন ও সদস্য ইউসুফ আলী। সভায় উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলার প্রশাসনিক কাজে আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।