বুধবার, এপ্রিল ২২, ২০২৬

রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

রাজশাহী মহানগরীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অটোরিকশার আরও দুইজন আরোহী।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় তালাইমারী অক্ট্রয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বেদেনা। তিনি দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তিনিও গুরুতর আহত হয়েছেন। এছাগাও নাসির (৩০) নামের আরও একজন আহত হন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম কবির জানান, অক্ট্রয় মোড়ে একটি বাস ও অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে 

হাসপাতালে আনার পর বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বেদেনার স্বামী আব্দুর রাজ্জাক ও নাসিরকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।#