বুধবার, এপ্রিল ২২, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

সোনার দেশ ২২ এপ্রিল ২০২৬ ০১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ২২ এপ্রিল ২০২৬ ০১:২১ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। 

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।