মহিলা পরিষদের পাঠচক্র
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলে এক পাঠচক্রের আয়োজন করা হয়। ‘বাংলাদেশ মহিলা পরিষদের পরিচিতি এবং বাল্যবিবাহ’-এই কর্মসূচিটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
বাল্য বিবাহ নিয়ে আলোচনা করেন সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান, সিনিয়র শিক্ষক উম্মে আসমাউল হোসনা, সহকারী শিক্ষক মোসা. নুরুন্নাহার রোজী, সহকারী শিক্ষক মো. মিনহাজুল আবেদীন রবিউল, মো. মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের পরিচিত, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়। এই সভায় নারীর অধিকার প্রতিষ্ঠায় ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন আইন সমূহ সংক্ষিপ্ত আলোচনা করা হয়।