শনিবার, মে ০২, ২০২৬

পত্নীতলায় দুই মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
পত্নীতলায় দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সেই সাথে তাদের কাছে থেকে এসময় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 


পত্নীতলা থানা সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানকালে মাদক ব্যবসায়ী মালতী চৌধুরী (৬২), স্বামী- মৃত লোটন চৌধুরী, সাং-মামুদপুর (চৌধুরীপাড়া), থানা-পত্নীতলা


জেলা- নওগাঁ কে তার হেফাজতে থাকা ৩  গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ এবং  মাদক বিক্রেতা মোঃ আব্দুল বারী (৩৬), পিতা মোঃ আতাউর রহমান, সাং ছোট চাঁদপুর, থানা পত্নীতলা, জেলা নওগাঁ কে ২০ (বিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা রুজু হয়েছে। ২২ এপ্রিল দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’