বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারী নিহত

বাঘা প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারী নিহত

রাজশাহীর বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্বদিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে।


আকলিমা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।


এ বিষয়ে নিহত আকলিমা বেগমের বড় ভাই আড়ানী কুশাবাড়িয়া গ্রামের হাসেম আলী ফকির বলেন, আমার ছোট বোন আকলিমা বেগম দীর্ঘদিন থেকে ভারসাম্যহীনভাবে চলাফেরা করছিলেন। বুধবার বিকালে আমার বাড়িতে আসছিল। পথভুল করে রেললইনের উপড়ে উঠে। এ সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বাংলাবান্দা ট্রেন আসছিল। ট্রেনটি আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্বদিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে পৌঁছলে, এ সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলে নিহত হন। 


ঈশর্দী রেলওয়ে থানার এসআই কিশোর বলেন, এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।