রবিবার, মে ০৩, ২০২৬

গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন
গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।



স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎ পিষ্ট হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সমজানের মৃত্যু হয়। তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন- 'জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।' ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।