চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল) সকালে শহরের একটি রেস্তোরাঁয় এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দল কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ও দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহিদুল আলম পলাশের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, কৃষকদল নেতা কালু মেম্বার, পৌর কৃষকদল নেতা আহসান হাবীব, আতাউর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সলস্য নাসির মেম্বার প্রমুখ।
সভায় কৃষকদলকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের কার্যক্রম বেগবান করতে আলোচনা করা হয়।