অনাথ শিশু ও বৃদ্ধদের পাশে থাকবেন এমপি আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের সদস্য। নানা কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অথ্যায়নে বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের খাবারঘরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সাইদুর রহমান। জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু, প্রতিষ্ঠাতা মরহুম সামশুদ্দিন সমেশ ডাক্তারের সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিব, আফাজ উদ্দীন, আসলাম আলী, আব্দুল কুদ্দুস, শামসুল হক, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল প্রমুখ। এখানে এতিম ও সুবিধা বঞ্চিত ১০৭ জন শিশু এবং ২৬ জন বয়োবৃদ্ধ রয়েছে।