সাঁথিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৩এপ্রিল) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর,সাঁথিয়া আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা,করমজা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেনসহ আরো অনেকে। আলোচনা সভায় পুষ্টির বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন ডাক্তার সজীব কুমার সরকার।