শনিবার, মে ০২, ২০২৬

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রাবির ৪ রোভার স্কাউট

রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রাবির ৪ রোভার স্কাউট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের জন্য যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাবি থেকে হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাঁরা।


যাত্রা শুরু উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম-২ তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই পরিভ্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে। এসময় রাবি রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, ৪৬তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. রিন্টুসহ অন্যান্য রোভারবৃৃন্দ উপস্থিত ছিলেন।


পরিভ্রমণকারী রোভারবৃন্দ হচ্ছে- এস এম আলফাজ আলী নয়ন (দলনেতা), মো. রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা), মো. তাজিউর রহমান তাজ (সদস্য),  প্রশান্ত সরকার (সদস্য)।


রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য তারা এই পরিভ্রমণ করবে। পাঁচ দিনব্যাপি এই কর্মসূচিতে তারা রাজশাহী থেকে নওগাঁ হয়ে হিলি স্থরবন্দর পযর্ন্ত পরিভ্রমণ করবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান- ‘যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান’, ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি’ ও ‘মাদকমুক্ত জীবন গড়ি’’ এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালাবে। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবে।