নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডা ফয়সাল নাহিদ পবিত্র, কৃষি অফিসার রফিকুল ইসলাম, ডাঃ শারমিন সুলতানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন দপ্তর প্রধান,সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি বৈষম্য নিরসনে সকলকে একযোগে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
তাঁরা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকলের অংশগ্রহণ অতীব জরুরি।