‘ভূমি সেবায় হয়রানি, অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে মিলবে প্রতিকার’
ভূমি অফিসগুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত মিলবে এর প্রতিকার। রাজশাহী বিভাগের ৮টি জেলার উপ-উপজেলা সদর ভূমি অফিসগুলোতে এক যোগে এ ব্যানার সাঠানো হয়েছে । ই-নামজারি থেকে শুরু করে জেলা প্রশাসক কার্য্যলয়ের ০১৭৬২-৬৯২১০৩-এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভুমি সংক্রান্ত যে কোন অভিযোগ ০১৭০৬-৮৮৮৭৮৭ নাম্বারে অভিযোগের স্বপক্ষে প্রমাণক সহ ওই নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছারাও ভূমি সেবা হটলাইন (১৬১২২): যে কোনো ভূমি অফিসে ঘুসের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা ও কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সারে ১১টার দিকে সদর উপজেলা মডেল ভূমি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফরহাদ হোসেন,সার্টিফিকেট সহকারি রুবেল হোসেন, অফিস সহকারি শফিকুল ইসলামসহ এ উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বয়সি ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসমা শাহিন বলেন, প্রতিদিন ভূমি অফিসে অসংখ্য মানুষের আগমন ঘটে।যেহেতু প্রত্যেকটি মানুষের’ই ভূমি অফিসের সাথে কোন না কোন সম্পর্ক বিদ্যমান।সেক্ষেত্রে যারা প্রতিদিন সেবা নিতে আসেন,তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যদি কোন অভিযোগ থাকে সহজে অভিযোগ করতে পারেন এবং ফলাফল পেতে পারেন।এ উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সদর উপজেলা মডেল ভূমি অফিসে অভিযোগ করা যাবে এমন দুটি নাম্বার সংযুক্ত ব্যানার উদ্বোধন করা হয়েছে।
সেখানে দুটি নাম্বার রয়েছে একটি বিভাগীয় কমিশনার কার্যালয়ের এবং অপরটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,নাটোর। যদি কোন ব্যাক্তি মনে করেন,তার সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে বা কোন অভিযোগ রয়েছে তাহলে তার অভিযোগ ও অভিযোগের স্বপক্ষে প্রমাণক সাপেক্ষে উক্ত নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#