শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ এপ্রিল ২০২৬ ১২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ এপ্রিল ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর যৌথ টহল টিম দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভাদুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৫,২৯,০৫০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ  (৭,৪৮৫ বোতল) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে । 


উদ্ধারকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ জয়পুরহাট ব্যটালিয়ন (২০ বিজিবি), হোড কোয়ার্টাস ্জয়পুরহাটে জমা আছে। 


এ বিষয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার জিডি নং ১২৬৫, তারিখ ২৩/০৪/২০২৬ ।