শনিবার, মে ০২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সড়ক পরিবহনে চাঁদা বন্ধের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সড়ক পরিবহনে চাঁদা বন্ধের দাবি

সড়কপথে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা বন্ধের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় স্বরূপনগর এলাকার শ্রমিক ভবনে সংবাদ সম্মেলনের যৌথ আয়োজন করে এ ঘোষণা করা হয়। 


চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, সরকারি বিধি অনুযায়ী সড়ক ও মহাসড়কে পরিচালনা ব্যয়, সার্ভিস চার্জ, চাঁদা, কল্যাণ তহবিল, বকার ভাতা ইত্যাদি নামে  কোনো ধরনের টাকা আদায় কার যাবে না। 


সড়ক পরিবহন আইনের ৩৮(৩) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। তারা  অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন রেজি. নং রাজঃ ৩০৬৩ নামক শ্রমিক সংগঠন হরিপুর এলাকায় চলাচলকৃত পরিবহন থামিয়ে চাঁদা আদায় করছে, যা আইন লঙ্ঘনের শামিল।


বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি  কেন্দ্রীয় মালিক ও শ্রমিক সংগঠন থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সড়কে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়া হবে। 


সংবাদ সম্মেলনে অন্যদের বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও  কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি  মোঃ রেজাউল করিম, ৩০৬৩ সংগঠনের যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল হোসেন, সদস্য আকরাম হোসেন  সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।