মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রামেক হাসপাতালে পাঁচদিন পর হাম উপসর্গে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
রামেক হাসপাতালে পাঁচদিন পর হাম উপসর্গে মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচদিন পর হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম উপসর্গে ৫৩ শিশুর মৃত্যু হল।  

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৯ এপ্রিল হাম উপসর্গে মৃত্যু হয়।  

ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আটটা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার মধ্যে শিশুটি মারা যায়। এছাড়াও এ সময়ের মধ্যে নতুন হাম উপসর্গে নতুন ভর্তি ১০ শিশু। ছাড়পত্র পেয়েছে আরও চার শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৪৪ শিশু। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।#