মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ এপ্রিল ২০২৬ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ এপ্রিল ২০২৬ ১২:১২ অপরাহ্ন
রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

এনামুল হক স্মৃতি ক্রীড়া সংঘ, রাজশাহীর আয়োজনে শনিবার (২৪ এপ্রিল) রাতে নগরীর ২৯ নং ওয়ার্ডের করিডোর মাঠে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। হাতের আঙুলে ভোটের কালির দাম শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। আমরা তাঁর কর্মী হিসেবে বলতে চাই, আমি যা বলবো, রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। 

২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সাবেক সদস্য (আহ্বায়ক কমিটি) মো. রফিকুল ইসলাম সদর, সাবেক সদস্য মো. শাহজাহান হক, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সমাজসেবক মো. মাসুদুর রহমান বাবু, মো. সাইদুর রহমান, সমাজসেবক  রকিয়া বেগম খুশি, টুর্নামেন্ট কমিটির  সভাপতি মো. আশরাফ আলী, সদস্য সচিব মো. হায়দার আলী প্রমুখ।