মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ এপ্রিল ২০২৬ ১২:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ এপ্রিল ২০২৬ ১২:২১ অপরাহ্ন
বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

শনিবার  (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৩:৪৫ ঘটিকায় প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় তল্লাশির চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।