বাঘায় প্রতারণা ও সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫
রাজশাহীর বাঘায় পৃথকভাবে প্রতারণা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে আটক করা হয়েছে। গত শনিবার ও রোববার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শিখন উদ্দিন (২২) এলাকায় দীর্ঘদিন থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেশা ও ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করে আসছিলেন। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে।
অপরদিকে মাদক ও চুরি মামলার সাজাপ্রাপ্ত আটক আসামীরা হলো-পাকুড়িয়া গ্রামের আছান সরকারের ছেলে শফিকুল ইসলাম সরকার (৪২), মহদিপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে শাহেদ রহমান (২১), কলিগ্রামের ইউনুস আলীর ছেলে স্বপন আহমেদ (২৫), কিশোরপুর গ্রামের আহসান হাবীবের ছেলে হাসিবুল ইসলাম (২৫)।
এ বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আসামীরা দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।