দুর্বৃত্তদের হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী ও মা-বাবা
চারঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী ও মা-বাবা আক্রমণের শিকার হয়েছে। স্থানীয় দলীয় প্রভাবের কারণে পুলিশ প্রতিপক্ষের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
চারঘাট মডেল থানার এসআই কাশেম মুঠোফোনে জানায়, স্থানীয় পর্যায়ে পূর্বের জের ধরে এ ঘটনাটি ঘটে ও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী মেজবাউর রহমান চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে, সে জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার সময় উপজেলার মহিদুল ইসলাম ও শুভ ইসলাম উভয়ে মিলে তার মাকে মারধর করছিল। ওই সময় মেজবাউর বাধা দিতে গেলে তাকে মেরে আহত করে। এসএসসি পরীক্ষার্থী ও তার মা উভয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার মুক্তারপুর পৌরসভায় রাতে ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তাফা বলেন, তার বোন (এসএসসি পরীক্ষার্থী ) দলীয় নেতাকর্মীবৃন্দ ক্ষমতার বলে পুকুরের মাছ নিয়ে গেছে, জমি দখল করে কলাগাছ লাগিয়েছে এবং গাছের ফল জোরপূর্বক নিয়ে গেছে। এই সকল বিষয়ে প্রতিবাদ করায় দলের নেতাকর্মীবৃন্দ অভিযুক্ত মহিদুল ও শুভ উভয়ে মিলে তার বোন ও ভাগনেকে মারধর করেছে। বর্তমান পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ কারা হবে বলে জানান চারঘাট মডেল থানার তদন্ত ওসি তুহিন ইসলাম ।