চারঘাটে মোটরসাইকেল গতিরোধ করে টাকা ছিনতাই, দুর্বৃত্তদের আঘাতে জখম ২
চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রাম ও বালুদিয়াড়ে দুই জন মোটরসাইকেলযোগে তেল আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেল গতিরোধ করে টুটুল ওসজীবকে মারপিট করে দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বালুদিয়াড় মন্ডল ফাঁকা স্থানে মোটরসাইকেল নিয়ে বিসমিল্লাহ পাম্পে তেল নিতে যাওয়ার পথে পাটিযাকান্দির টুটুল (২৫) পিতা: ইয়াছিন, বালুদিয়াড়ের সজীব (২৫) পিতা: নাহারুল তাদের রাস্তা অবরোধ করে আহত ও জখম করে দুর্বৃত্তরা ।
প্রত্যক্ষদর্শী রিমন, মাজিদ জানান, মোটরসাইকেল গ্রতিরোধ করে দুর্বৃত্তদের কাছে থেকে পাইপ, চাইনিজ কুড়াল, হাতুড়ি আর ছুরি দিয়ে টুটুল কে এলোপাথারী ভাবে আঘাত করলে সে গুরুতর জখম হয়।চিৎকার করলে স্থানীয় মানুষেরা উদ্ধার করে তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া জন্য ভর্তি করা হয়।
চারঘাট মডেল থানার তদন্ত ওসি তুহিন জানান, সুষ্ঠ তদন্তের মাধমে আসামীদের শাস্তির আওয়াতাই আনা হবে।