শনিবার, মে ০২, ২০২৬

লালপুরে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
লালপুরে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরের লালপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে  দুইশ গ্রাম গাঁজা ও তিনশ চব্বিশ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের মাদবসহ গ্রেফতার করা হয়। তাদেরকে সোমবার দুপুরে মাদক মামলায় নাটোর আদালতে সোপর্দ করা  হয়েছে। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  গত ২৬ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম দক্ষিনপাড়া অভিযান পরিচালনা করা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সেলিম রেজা (৪৫) কে দুইশ গ্রাম  শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম পাবনা সদর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত আবু তালেব এর ছেলে। সে বর্তমানে লালপুর মাঝগ্রাম বসবাস করে অবৈধ মাদক কারবার পরিচালনা করছিল। 


অভিযানে অংশ নেয়া লালপুর  থানার এস,আই গোলাম মোর্শেদ, এএসআই শাহ আলম, নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী সেলিম রেজা  এর উত্তর  দুয়ারী টিনসেড এর বসত ঘড় হইতে ওই মাদক উদ্ধার করা হয়। 


অপরদিকে গত ২৫ এপ্রিল সন্ধার আগে লালপুরের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের মাদকবিরোধী অভিযানে  ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ সাত হাজার দুইশত তিরিশ টাকাসহ  তিন জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন স্থান ধেকে গ্রেফতার করে মাদক মামলায় তাদেরকে নাটোর কোর্টে প্রেরণ করা হয়। এরা হলো লালপুরের, মিল্কিপাড়ার  ওমর আলী ছেলে হাফিজুল (৪৮), ধনঞ্জয়পাড়ার, মৃত সেলিম রেজার ছেলে আহসান শামীম (৩৮) এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়ার শাজিবর এর জামাতা রেন্টু মোল্লা (৩০)


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে সোমবার (২৭ এপ্রিল) নাটোর আদালতে সোর্পদ করা হয়েছে।