শনিবার, মে ০২, ২০২৬

শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অপরাধে একটি ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবরকে  ১০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ রায় প্রদান  করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মাজহারুল ইসলাম।


তিনি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রাম ভর্তি করে বাল্ক আকারে ইট ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রামভর্তি মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল পুনরায় পাম্পের ট্যাংকে রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জাহিরুর কাইয়ুম বাবরকে  ১০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়। তিনি আরো জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।