শনিবার, মে ০২, ২০২৬

বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর। পরিদর্শক খোন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকরাম আলীর ছেলে হৃদয় আহমেদ (২৮) কে মাদকসহ আটক করা হয়।


পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারা অনুযায়ী হৃদয় আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।