মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুত প্রকল্পের বাস্তবায়ন করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মহানগরীর ২৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নগরীর খরবোনা কালু মিস্ত্রির মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ওয়ার্ডবাসী তাদের এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। নাগরিক সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে নাগরিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।


সভায় রাসিক প্রশাসক রিটন আরো বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। অত্র ওয়ার্ডে যে সকল নাগরিক সমস্যা আছে, সেগুলো শুনতে আমি আপনাদের মাঝে এসেছি। আমার সাধ্যমতো পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করবো ইনশাল্লাহ। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার স্প্রে কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও মশক নিধনে ফগার স্প্রে শুরু হবে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।


রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশরাফ জামাল আব্বু এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট ফয়সাল আলম নয়নের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ২৩ ও ২৪ নং  ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।