মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

নাটোরে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

নাটোর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
নাটোরে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

নাটোরে মাশরুম চাষ সম্প্রসারনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠারবাড়িয়া নতুন বাজার এলাকায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে।


এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর নাটোর কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক হর্টিকালচার কৃষিবিদ মোঃ শামীম ইকবাল,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নীলিমা জাহান,উপসহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান,মাশরুম উদ্যেক্তা শহিদুল ইসলাম, সহ কৃষকগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আজকের এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের পুষ্টি, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিতে অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত—মাশরুম চাষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।


আমরা জানি, মাশরুম একটি উচ্চ পুষ্টিগুণসম্পন্ন খাদ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে অপুষ্টি দূরীকরণে মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম চাষ একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। খুব অল্প জায়গায়, কম খরচে এবং স্বল্প সময়ে মাশরুম উৎপাদন করা সম্ভব। বাড়ির আঙিনায় বা ঘরের ভেতরেও এই চাষ করা যায়। ফলে নারী উদ্যোক্তা ও যুব সমাজের জন্য এটি একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।


বর্তমানে বেকারত্ব আমাদের একটি বড় সমস্যা। মাশরুম চাষের মাধ্যমে অনেক তরুণ-তরুণী স্বাবলম্বী হতে পারছেন। এটি শুধু আয় বাড়ায় না, বরং নতুন উদ্যোক্তা তৈরিতেও সহায়তা করে।


তবে মাশরুম চাষে সফল হতে হলে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, পরিচর্যা এবং বাজারজাতকরণের ব্যবস্থা। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।