মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রাণীনগরের নতুন কানুনগো শামীম আলী

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৬ ০২:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
রাণীনগরের নতুন কানুনগো শামীম আলী

নওগাঁর রাণীনগরে নতুন কানুনগো হিসেবে যোগদান করেছেন মো: শামীম আলী। গত ২২ এপ্রিল তিনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহীর পবা উপজেলায় কানুনগো হিসেবে কর্মরত ছিলেন। 

মো. শামীম আলী জানান ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন-১ অধিশাখা, বাংলাদেশ সচিবায়ল ঢাকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি রাণীনগর উপজেলায় নতুন কানুনগো হিসেবে পদায়ন পেয়েছেন। উপজেলার সাবেক কানুনগো মো: রফিকুল ইসলামের পদোন্নতিজনিত বদলির কারণে এই পদ ফাঁকা হয়। সেই ফাঁকা পদে তিনি নতুন কানুনগো হিসেবে যোগদান করেছেন। তিনি আগের কানুনগোর রেখে যাওয়া কর্মরেখায় কাজ করবেন। বিশেষ করে ভূমি জরিপ ও রাজস্ব সংক্রান্ত কাজগুলো কঠিক ভাবে সম্পাদন করে উপজেলার ভূমি সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। 

সেবাগ্রহিতারা যেন তার দপ্তরে এসে ভোগান্তি ছাড়াই হয়রানী ও দালালমুক্ত পরিবেশে ভূমি সংক্রান্ত সেবাগুলো পান সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। ভূমি সমস্যাগুলো দ্রুত সময়ের  মধ্যে সঠিক পন্থায় শেষ করে ভূমি সেবাগুলো সেবা গ্রহিতাদের দ্বোর গোড়ায় পৌছে দিতে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে তিনি উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।